শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল
জাতীয় ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
logo

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হবেন।


এরপর রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

পরদিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

খুঁজুন