বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা. ভোগান্তিতে হাজারো পরিবার
logo

টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা. ভোগান্তিতে হাজারো পরিবার

সাগরে নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিম্মাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলাগাছে ভেলা, কোথাও আবার কক্সশিটে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকে পড়া লোকজন। এতে ভোগান্তিতে পৌর এলাকার হাজারো পরিবার।

সাতক্ষীরায় বেশ কয়েকদিন অতিবৃষ্টির কারণে পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের নিম্নাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সুত্র মতে জানাযায়. কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল­ারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

ইটাগাছা বিলপাড়ার বাসিন্দা নাজমুল হাসান বলেন, ঘের মালিকরা বিলে পানি আটকে রেখেছে। বাইপাসের স্লুইস গেট বন্ধ হয়ে যাওয়ায় পানি খাল দিয়ে নদীতে নামতে পারছে না। ফলে ঘরে-পথে সবখানে পানি।

বদ্দিপুর কলোনির গৃহবধূ শাহানারা বেগম বলেন, ১০ বছর ধরে এমন হয়, কিন্তু কোনো সমাধান নেই। এবার রান্না ঘরে পানি ঢুকে হাড়ি-পাতিল নষ্ট। পোকা-মাকড় ঘওে ঢোকায় রাতে ঘুমাতে পারছি না। সন্তানদের নিয়ে নিরাপদ জায়গায় থাকতে হচ্ছে।

শহরের কুখরালি এলাকায় প্রভাবশালীরা বিলের মুখ বন্ধ করে মাছের ঘের করছে। তাদের কারণে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় প্রতিবছর বর্ষা মৌসুমে এই অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যা সমাধানের কোন উদ্যোগ নিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।

চলতি এইচএসসি পরীক্ষার্থী পানির কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাচ্ছে না। পরীক্ষার দিন অন্য পোশাক পরে বাড়ি থেকে বের হতে হয়। পথে এসে আবার সেটি চেঞ্জ করা লাগে। বাড়ির টিউবওয়েল ডুবে গেছে, পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। বাড়ির শিশু  ও বৃদ্ধারা সবচেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। জন্মের পর থেকেই এই অবস্থা দেখছি । এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে চাই। এ বিষয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। 
উক্ত এলাকার সমাজকর্মীরা জানিয়েছেন. নদী ও খাল খননে অনিয়ম হয়েছে। পাড় উঁচু করে কৃত্রিম গভীরতা দেখানো হয়েছে, তাই বিলের পানি বের হচ্ছে না। বর্ষা হলেই বিলে পানি জমে গ্রামের ঘর বাড়িতে ঢুকছে। 

বর্ষাকাল এলেই এই সমস্যা দেখা দেয়। পৌর সভার নিম্নাঞ্চলে প্রতি বছর জলাবদ্ধতার বিষয়টি জানা থাকলেও এই সমস্যার স্থায়ী সমাধানের কোন উদ্যোগ নিচ্ছে না কেউ। ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীর। 

কতিপয় আইনজীবী জানান. বছরের পর বছর ধরে সাতক্ষীরার মানুষ একই দুর্ভোগে পড়ে আছে। পৌর মেয়র ও কাউন্সিলররা শুধু নির্বাচনের সময় আসেন।  সরকার পতনের পর ঠিকাদার পালিয়েছে, তাই কাজ হয়নি। 

নেটপাটা সরানো, স্লুইস গেট সচল রাখা, প্রকৃত গভীরতা অনুযায়ী খাল খনন ও বাঁধ সংস্কার ছাড়া এই দুর্ভোগের সমাধান নেই বলে উলে­খ করেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে বলেন. ২০২৪-২৫ অর্থবছরে ৫০ কিলোমিটার খাল ও সেচনালা সংস্কার করা হয়েছে। স্লুইস গেট খুলে দেওয়া হবে এবং প্রাণসায়ের খালে পানি ফেলার ব্যবস্থা হলে পরিস্থিতির উন্নতি হবে। 

আশা করছি দ্রুত সময়ের মধ্যে সদরের জলাবদ্ধতা হ্রাস পাবে। আগামীতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে।  

জলাবদ্ধতার চাপে বিপর্যস্ত সাতক্ষীরাবাসী এখন টেকসই ড্রেনেজ পরিকল্পনা ও বাস্তবসম্মত পদক্ষেপের আশায় দিন গুণছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন