বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা তালায় এক মহিলার লাশ উদ্ধার
logo

তালায় এক মহিলার লাশ উদ্ধার

সেলিম হায়দার, তালা প্রতিনিধি ( সাতক্ষীরা):- সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৫ মে) ভোরে তার লাশ উদ্ধার করা হয়। সে হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁ’র স্ত্রী।

মৃতের বোনাই মো.আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর রাতে পাওয়া যায়নি৷ আজ সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের লাশ সনাক্ত করি।

সরজমিন পরিদর্শনে, কালভার্টের নিচে লাশের পাশে তার ব্যবহারিত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন