বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার এক নারী: দুই আসামি গ্রেফতার
logo

টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার এক নারী: দুই আসামি গ্রেফতার

টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার হওয়া এক নারীর দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আক্কাছ আলী (৪৪)  ও ২। আমানুল্লাহ ভূইয়া (৪৫) ।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়,গত (১৪ জুন ২০২৫ ) ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যায়।  আক্কাছ আলী টাকা দেওয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়ীতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলে। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে । একপর্যায়ে ভিকটিম জোড়পূর্বক দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যায় এবং অসুস্থ হয়ে পরে।পরবর্তীতে ১৯ জুন ২০২৫. অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।  

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় খিলক্ষেত থানা পুলিশ। এরপর থানা পুলিশের চৌকস টিম  অভিযান পরিচালনা করে  ১৯ জুন ২০২৫  খিলক্ষেত থানা ধীন  বরুয়া পারুলিয়া এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন