বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা স্বর্ণালংকার চুরি মামলার একজন আসামিকে চুরিকৃত স্বর্ণালংকারসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

স্বর্ণালংকার চুরি মামলার একজন আসামিকে চুরিকৃত স্বর্ণালংকারসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০

মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন শহরের উকিলপাড়া এলাকায় এক নারী সঙ্গীতশিল্পীর বাসায় সংঘটিত ভয়াবহ চুরির ঘটনায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরিকৃত স্বর্ণালঙ্কারসহ একজন আসামিকে গ্রেফতার করেছে।   

গত ২০/০৯/২০২৫ তারিখ ভোরে মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকায় নারী সঙ্গীতশিল্পী সীমা সাহার বাসায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরচক্র বাসায় কেও না থাকার সুযোগে তার ২য় তলার বেলকুনীর গ্রীল কেটে ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ অর্থ ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ১২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমা সাহা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।   

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৮/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: আজাদ রহমান (২৮), পিতা- মৃত হোসেন সিপাহী, সাং- দরগা শরীফ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে চুরিকৃত স্বর্ণালঙ্কারসহ মোট ১৫ ভরি ৭ আনা ১ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। *   

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।  

র‌্যাব সর্বদা সাধারণ জনগণের জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন