বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান
জাতীয় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশ নিতে পারবেন না
logo

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশ নিতে পারবেন না

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সাধারণ সদস্যদের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা পরিচালনা করেন বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন। যদিও আগে থেকেই তফসিল অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচনের দিন ঠিক করা রয়েছে।

সভায় সমিতির সদস্যরা বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে ২০২৫ সালের সরকারি গেজেট ও ২০২৬ সালের আইন অনুসারে আওয়ামী লীগ সমর্থকরা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অযোগ্য।

নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে আগামী এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা আট হাজারের বেশি।

খুঁজুন