বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব সুপার টাইফুনের আঘাতে নিহত ২, জরুরি অবস্থা জারি
logo

সুপার টাইফুনের আঘাতে নিহত ২, জরুরি অবস্থা জারি

আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং-ওং ফিলিপিন্সের উত্তরাঞ্চলে। দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

টাইফুন কালমেইগির ক্ষত শুকাতে না শুকাতেই ফিলিপিন্সে আঘাত হানলো আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ফাং-ওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। 

কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগেই আশ্রয়কেন্দ্রে নেয়া হয় অন্তত দশ লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি, বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফাং-ওং স্থানীয়ভাবে 'উয়ান' নামে পরিচিত। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালির দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন কালমেইগি। সে সময় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়েছেন লাখো মানুষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন