বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা
logo

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার অর্নব ব্রিকস ও রুশদা ব্রিকস নামক ২টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ১লাখ করে মোট ২লাখ টাকা  জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসূদুর রহমান। এসময় সহযোগিতায় ছিলেন গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শের আলম ও সুন্দরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসূদুর রহমান বলেন,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ অনুযায়ী নানা অনিয়মের দায়ে ২টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন