বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
logo

সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ প্রতিনিধি (গাইবান্ধা):- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে জান্নাতি আক্তার নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির নলকূপের পাশে রাখা বালতির পানিতে অসাবধানতাবশত পড়ে যায় জান্নাতি। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বালতির পানিতেই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি, যাতে এ ধরনের দুর্ঘটনায় দূর্ভোগ পোহাতে না হয়।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন