বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
logo

সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলিত দায়িত্ব) মোঃ আব্দুল জলিল বলেছেন, খুলনা অঞ্চলের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারসহ নারীদের উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন।

মহাপরিচালক গতকাল (রবিবার ০২ নভেম্বর সন্ধ্যায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরের জিওবি খাতের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, সকল ধর্ম মানুষকে সদাচার শেখায়। সৃষ্টিকর্তা নারীদের বেশি গুরুত্ব দিয়েছে। মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সন্তান যদি খারাপ পথে যায়, মা বেশি কষ্ট পায়। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 

সন্তান কোথায় যায়, কি করে, তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। মহাপরিচালক আরও বলেন, সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দিতে হবে। টাইফয়েড টিকা নিয়ে কিছু মানুষ সমাজে গুজব ছড়ানোর চেষ্টা করছে। সকলের প্রচেষ্টায় এই গুজব প্রতিহত করতে হবে।  

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ ইব্রাহিম-আল-মামুন, শিক্ষক প্রভাস চন্দ্র গাইন, সাবেক শিক্ষক নিরঞ্জন কুমার রায়, প্রদ্যুৎ কুমার রায়, সহকারী শিক্ষক নমিতা রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয় নারীরা অংশ নেন। খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে মহাপরিচালক খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
 বিকালে তিনি খুলনার নূরনগরস্থ প্রস্তাবিত আধুনিক তথ্য কমপ্লেক্স এর নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন