বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
রাজনীতি 'সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে'
logo

'সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে'

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়।নির্বাচনকে গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে  নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে। 

আজ ২৪ নভেম্বর'২৫ রোজ সোমবার আইএবি, ঢাকা মহানগর দক্ষিণ এর নিয়মিত সাপ্তাহিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। 
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, স্বাধীনতার পর থেকে ১২ টি সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।'২৪-এর জুলাই অভ্যুত্থানের পর সেরকম নির্বাচন হলে সরকার হাসির পাত্রে পরিণত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার কারণে পেশি শক্তি এবং কালোটাকা  ব্যবহার করে ফলাফল নিজেদের দখলে নিয়ে আসছে।নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে এখন থেকেই প্রশাসনকে ঢেলে সাজাতে যথাযথ উদ্যোগ নিতে হবে। 

ইমতিয়াজ আলম আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন নতুন সংকট তৈরি করতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন এবং পরবর্তী সরকার প্রশ্নের সম্মুখীন হবে। সরকার গুটিকয়েক দলের জন্য গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে পারেনি।যার ফলে এসব দলের  প্রতি  সরকারের দরদ আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। 

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে  কালোটাকার ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে।এসব অবৈধ কাজ এখন থেকে   বন্ধ করতে নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে। ইসির দুর্বলতার কারণে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে সরকারকেই এর  দায়ভার নিতে হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন