মাহফুজার রহমান, শ্রীপুর, মাগুরা প্রতিনিধি:- মাগুরার শ্রীপুর উপজেলার ৬ কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক আইয়ুব হোসেন খানের উপর হামলা ও পরিষদ কমপ্লেক্স ভাংচুরের ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্ত তিতাস আহমেদ কেবুকে (৪৫) রাত দুইটার দিকে তার ঘাসিয়াড়া গ্রামের বাড়ি থেকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেবুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে তিতাস আহমেদ কেবু কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভাঙচুর করে। এসময় ঐ ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক মোঃ আইয়ুব হোসেন খান তাকে বাধা প্রদান করলে তাকেও মেরে জখম করে। এ ঘটনায় বিকেলেই চেয়ারম্যান আইয়ুব হোসেন বাদী হয়ে তিতাস আহমেদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার নং ০১/২৫। পুলিশ রাতে ঘাসিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি তিতাস আহমেদ কেবুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে চেয়ারম্যান আইয়ুব খান বলেন, তিতাস আহমেদ এবং তার ভাই পিয়াস আহমেদ পিয়ালী দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমার নামে প্রকাশ্যে-অপ্রকাশ্যে এবং ফেসবুকের মাধ্যমে আজেবাজে কথা বলে আসছে।
আমি কোনদিন তাদের কোন কথার প্রতিবাদ এবং উত্তর দিই নাই। কেবু মাঝে মাঝে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েও আসছে সে বুধবার ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভাঙচুর করেছে। আমি বাধা দিতে গেলে আমার উপর আক্রমণ করেছে, আলমারি থেকে নগদ টাকা নিয়ে গেছে। কেবুর কাছ থেকে কেউই নিরাপদ না। বিভিন্ন সময়ে সে বিভিন্ন মানুষকে মেরে আহত করছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, চেয়ারম্যান সাহেবের ফোন পেয়েই আমি তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেই। তিনি এ ঘটনায় মামলা করলে রাতেই আসামীকে পুলিশ আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
-খবর প্রতিদিন/ সি.ব