বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা সৈয়দপুরে খেলার মাঠে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
logo

সৈয়দপুরে খেলার মাঠে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর নীলফামারী) প্রতিনিধি:- সৈয়দপুরের ঐতিহ্যবাহী ফাইফষ্টার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সৈয়দপুর রেলওয়ে অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি, বিভিন্ন ক্লাবে খেলোয়াড়,ছাত্রসংগঠন,সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা। রবিবার ৪ এপ্রিল দুপুরে শহরের অফিসার কলোনির ফাইফষ্টার মাঠ সংলগ্ন ওই মানববন্ধনের আয়োজন করা হয়। অফিসার কলোনি জামে মসজিদের মোক্তিরা ওই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ফাইফষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুট বল প্রাকটিস করা হয়। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে প্রাকটিস করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুর সহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিছু নিজ স্বার্থ হাসিল করা ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে।  যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং  কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কৃষকদল রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীকেটার  নওশাদ আনছারি,ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার,বীর মুক্তি যোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন