বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা
logo

সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বুনিয়াদী কোর্সের প্রশিক্ষণ বিষয়বস্তু মূল্যায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা আজ বুধবার ২৯ অক্টোবর সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা বিভাগীয় কমিশনার দপ্তর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কর্মক্ষেত্র পরিচালনার জন্য বুনিয়াদী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। 

এ প্রশিক্ষণে একজন কর্মকর্তার পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী বিকাশে কার্যকর ভূমিকা রাখে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দেশের ইতিহাস এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়। 

তিনি বলেন, যে কোন প্রশিক্ষণ হালকা করে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের ওপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি সকল দপ্তরের কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন প্রধান অতিথি। 

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (চলিত দায়িত্ব) আফিয়া রহমান মুক্তা, উপপরিচালক সানজিদা শাহনাজ প্রমুখ বক্তৃতা করেন। সভায় খুলনার সরকারি আটটি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন