বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন
logo

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা পশ্চিম পাড়ার ১২ বছর বয়সী সামিয়া আক্তারের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে দেশের শীর্ষ রিটেইল প্রতিষ্ঠান স্বপ্ন। আর্থিক সংকটে থাকা এই শিশুর পাশে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে  ৫ হাজার টাকার চেক তুলে দেয় স্বপ্ন। প্রতি মাসে স্থানীয় চেয়ারম্যান এর তত্বাবধানে ৫ হাজার টাকা করে তুলতে পারবে যা তার পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবেই সামিয়ার ভবিষ্যতের জন্য ৪লাখ ৮০ হাজার টাকা অনুদানের কথা জানিয়েছে স্বপ্ন কতৃপক্ষ।

স্বপ্ন-এর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সামিয়ার পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই দায়িত্ববোধ থেকেই কাজ করেছি।”

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের সহায়তা একটি অসচ্ছল পরিবারের জন্য বড় ভরসা। তারা আশা করছেন, নিয়মিত এই সহায়তা সামিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

স্বপ্ন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন