শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
জাতীয় ষষ্ঠ দিনের আপিল শুনানিতে ৩৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
logo

ষষ্ঠ দিনের আপিল শুনানিতে ৩৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

 রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি, নির্বাচন কমিশনে (ইসি) ষষ্ঠ দিনের মতো শেষ হলো। শুনানিতে ১০৪টি আপিল আবেদনের মধ্যে ৬০টি মঞ্জুর এবং ৩৪টি নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে গেলো ছয়দিনে ৩৩৭টি আবেদন মঞ্জুর করেছে কমিশন।

এছাড়া পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ষষ্ঠ দিনের আপিল শুনানি করে নির্বাচন কমিশন।

জানা যায়, বরাবরের মতো আজও চার নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে শুনানি কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গতকালের মতো আজও দিনব্যাপী ১০০টি আপিল শুনানির নিষ্পত্তি হয়।

শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়ে খুশি প্রার্থীরা। তবে বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে অনেক প্রার্থীর মনোনয়ন। বাতিল হওয়া প্রার্থীরা জানান নানা অভিযোগ।

দ্বৈত নাগরিকের অভিযোগে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত রেখেছে ইসি। এদিকে চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

এদিকে পোস্টাল ব্যালট নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, পোস্টাল ভোটে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হবে।

আপিল শুনানি শেষে ইসি সচিব বলেন, বাহরাইনের পোস্টাল ব্যালট নিয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপারে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না।

পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

খুঁজুন