শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
রাজনীতি ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান
logo

৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে ২০০+ নেতাকর্মী ও সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। তাদের এই যোগদান একটি গণমুখী, ন্যায়ভিত্তিক ও নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উপস্থিত জনতার কাছে প্রতীয়মান হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন, যা আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন-

▪️ বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বকর সিদ্দিক
▪️ বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান গনি
▪️ বীর মুক্তিযোদ্ধা জনাব রমিজ উদ্দিন
▪️ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী

তাঁদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই বীরদের জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হওয়া নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

মতলব উত্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল জনসমাগম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

খুঁজুন