ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে গত ২ জুন দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ মান্নান, যিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি।
কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন শিশির, ফারুক আহমেদ, মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এখন সরকারের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমান প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগীত পরিবেশন করেন ভাতুড়িয়া গ্রামের গুণী শিল্পী সোহেল রানা, জাকিয়া আফরিন এবং বাউল শিল্পী নূর কাজল। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দঘন সময় উপভোগ করেন।
নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে গত ২ জুন দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ মান্নান, যিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি। কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সালাউদ্দিন শিশির, ফারুক আহমেদ, মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এখন সরকারের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমান
প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন ভাতুড়িয়া গ্রামের গুণী শিল্পী সোহেল রানা, জাকিয়া আফরিন এবং বাউল শিল্পী নূর কাজল। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দঘন সময় উপভোগ করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত