বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজনীতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
logo

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের  কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। কর্মসূচির মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো:

১৯ জানুয়ারি (সোমবার): বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

রিজভী জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া ওইদিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। ২০ জানুয়ারি (মঙ্গলবার): বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুই দিনের এই কর্মসূচি গ্রহণ করেছি। ১৯ তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন।’

তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে রাজধানীর বাইরেও জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

খুঁজুন