বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ সেনাবাহিনীর অভিযানে দেড় শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

সেনাবাহিনীর অভিযানে দেড় শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭ জুন রাতে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী ক্যাম্প হতে পরিচালিত অভিযানে রাজধানীর কদমতলী থানার আওতাধীন মেরাজনগর সি ব্লক হতে শীর্ষ মাদক ব্যবসায়ী ইব্রাহিম'কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

এলাকাবাসীর বরাতে জানা যায় যে, মেরাজনগর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে গাঁজা হিরোইন ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সাথে যুক্ত রয়েছে। সক্রিয় এই চক্রটি এলাকার উঠতি বয়সী তরুণদের টার্গেট করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে আজ সন্ধ্যায় যৌথবাহিনী এলাকার দুইটি বাসায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করে। অভিযান চলাকালে তারা একটি বাসার পাশে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১৫২ পিস ইয়াবা জব্দ করে। কদমতলী থানা মারফতে জানা যায় যে, আসামি ইব্রাহিমের নামে কদমতলী থানায় ইতিপূর্বে তিনটি মামলা রয়েছে। নতুন করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যুবসমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন