বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে ঢাকা বায়ুদূষণের কবলে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৬০। বায়ুমানে এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এই শহরের স্কোরও ২৯২। পাকিস্তানের লাহোর শহরের অবস্থান দ্বিতীয়, যার স্কোর ২৬৩। চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর ২০২।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?
শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী?
বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে ঢাকা বায়ুদূষণের কবলে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৬০। বায়ুমানে এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এই শহরের স্কোরও ২৯২। পাকিস্তানের লাহোর শহরের
অবস্থান দ্বিতীয়, যার স্কোর ২৬৩। চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর ২০২। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত