দিন দিন বাড়ছে বায়ুদূষণ,মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৭৪। একই সময়ে গত মঙ্গলবার এই শহরের স্কোর ছিল ২২০। ফলে গতকালের তুলনায় আজ দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তবে বায়ুমানের দুটি স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে মিশরের কায়রো। এই শহরের স্কোরও ২৭৪। গতদিন শীর্ষে থাকা ভারতের দিল্লির অবস্থান আজ তৃতীয়। এই শহরের স্কোর ১৮১। গতদিনের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমলেও দিল্লির বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।
কয়েকদিন ধরে রাশিয়ার ক্রাসনোইয়ারস্কেও বায়ুদূষণ বেড়েছে। ১৭৮ স্কোর নিয়ে শহরটির অবস্থান চতুর্থ। আর মঙ্গোলিয়ার উলানবাটরের অবস্থান পঞ্চম। এই শহরের স্কোর ১৭৭।
এদিকে, ১৭০ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে চীনের চেংডু, ১৬৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে কাতারের দোহা, ১৬৫ স্কোর নিয়ে নবম অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৬৩ স্কোর নিয়ে দশম অবস্থানে পাকিস্তানের করাচি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
শীর্ষে কায়রো, ঢাকার পরিস্থিতি কী?
শীর্ষে কায়রো, ঢাকার পরিস্থিতি কী?
দিন দিন বাড়ছে বায়ুদূষণ,মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৭৪। একই সময়ে গত মঙ্গলবার এই শহরের স্কোর ছিল ২২০। ফলে গতকালের তুলনায় আজ দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তবে বায়ুমানের দুটি স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। তালিকার শীর্ষে রয়েছে মিশরের কায়রো। এই শহরের স্কোরও ২৭৪। গতদিন শীর্ষে থাকা ভারতের দিল্লির অবস্থান আজ তৃতীয়। এই শহরের স্কোর ১৮১। গতদিনের তুলনায় দূষণের মাত্রা অনেকটা
কমলেও দিল্লির বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। কয়েকদিন ধরে রাশিয়ার ক্রাসনোইয়ারস্কেও বায়ুদূষণ বেড়েছে। ১৭৮ স্কোর নিয়ে শহরটির অবস্থান চতুর্থ। আর মঙ্গোলিয়ার উলানবাটরের অবস্থান পঞ্চম। এই শহরের স্কোর ১৭৭। এদিকে, ১৭০ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে চীনের চেংডু, ১৬৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে কাতারের দোহা, ১৬৫ স্কোর নিয়ে নবম অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৬৩ স্কোর নিয়ে দশম অবস্থানে পাকিস্তানের করাচি। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০
মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত