বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা সাভারে ৭ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
logo

সাভারে ৭ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ- সাভারে ৭ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে সাভার মডেল থানা পুলিশ। পৌর এলাকার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের ধারণা, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। জানাযায়,সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়ার দিক-নির্দেশনায় এসআই মোঃ জাকির আল আহসান এবং এসআই ইমরান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রুস্তম আলীর বাড়ীতে দু’জন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি’র উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে এসআই (নিঃ) মোঃ জাকির আল আহসান, এসআই (নিঃ) ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ছোট অমরপুর এলাকার মোঃ রুস্তম আলী রুস্তমের বাড়ির উঠানে দু’জন মাদক ব্যবসায়ীকে দেখতে পায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামী মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন।

অপর আসামী মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) একটি প্লাস্টিকের কৌটা ফেলে পালিয়ে যায়। আটক রবিউল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান হাতের একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পলাতক মোঃ রুস্তম আলীর ফেলে যাওয়া একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৭ প্যাকেটের সর্বমোট ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।


আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছে। পরে আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা করা হয়। গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম সাভার পৌরসভার পোড়াবাড়ীর ছোট ওমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে। পলাতক মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।


পুলিশ পিসিপিআর-সিডিএমএস পর্যালোচনায় দেখতে পান, পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তমের বিরুদ্ধে সাভারসহ দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন