বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা সাভার-আশুলিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসার নামে পানি বিক্রি: রোগীদের সঙ্গে প্রতারণায় অনেকেই লাখপতি!
logo

সাভার-আশুলিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসার নামে পানি বিক্রি: রোগীদের সঙ্গে প্রতারণায় অনেকেই লাখপতি!

 ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন হাট-বাজার, চৌরাস্তা, বাসস্ট্যান্ড এবং জনবহুল এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোমিওপ্যাথি ওষুধের দোকান। এসব দোকানের বেশিরভাগই কোনো প্রকার প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন বা সনদ ছাড়াই পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে-এইসব তথাকথিত হোমিওপ্যাথি বেশিরভাগ চিকিৎসকরা ওষুধের নামে রোগীদের বোতলে পানি বা অত্যন্ত নিম্নমানের দ্রবণ দিয়ে প্রতারণা করছেন।

স্থানীয়দের অভিযোগ, তিন-চার হাজার টাকা মূল্যের ‘কোর্স’ বা ‘বিশেষ ওষুধ’ বিক্রি করে রাতারাতি অনেকেই লাখ লাখ টাকার মালিক বনে গেছে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই এসব ওষুধ রোগীর কোনো উপকার তো করে না, বরং অনেক সময় রোগের অবনতি ঘটে।

রোগীদের বিভ্রান্ত করতে এসব ভুয়া চিকিৎসক বিভিন্ন রোগীদের অদ্ভুত নিয়মও চাপিয়ে দেন। যেমন-কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ, লবণ কম খেতে হবে, নির্দিষ্ট কিছু খাবার বন্ধ রাখতে হবে, এবং ওষুধের "জাদুকরী" প্রভাব বোঝাতে নানা গল্প শোনানো হয়।

এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রতারণামূলক চিকিৎসা থেকে মানুষকে রক্ষা করতে এবং বৈধতা যাচাইয়ের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকারের যৌথ নজরদারি বাড়ালে অনিয়ন্ত্রিত এই দোকানগুলো বন্ধ হবে এবং সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে।

খুঁজুন