বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা সাতক্ষীরায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১৫ জনকে ফেরত দিলো বিএসএফ
logo

সাতক্ষীরায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১৫ জনকে ফেরত দিলো বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পরে রাত সোয়া ১০টার দিকে বিজিবি আটকদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশে সোপার্দ করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা স্বেচ্ছায় ভারতীয় বিএসএফ হাকিমপুর ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।

হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মোঃ সেকেন্দার হোসেন (৩৩) নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগর গ্রামের মোঃ সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮) কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছাঃ নাজমা বিবি (৩৩) মেয়ে মাহেরা আক্তার (৬) ছেলে নাজমুল হাসান নাইম (১৬) মেয়ে মিনা (১৩) নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছাঃ মাফুজা খাতুন (৩৪) মেয়ে তানিয়া সুলতানা (১০) ছেলে মাফুজ রহমান (২) খুলনার বাটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর, জলমা এলাকর মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০) এবং পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০) রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭) 
বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে। 

আটকের দুইদিন পর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনে বিএসএফ’র আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। 

পরে রাত সোয়া ১০টার দিকে বিজিবির একটি টহলদল আটকদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশের  কাছে হস্তান্তর করে। এঘটনায় তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানার একটি সাধারণ ডায়েরী করেন। পরে রাত ১১টার দিকে আব্দুল­াহ গাজী বাদে বাকি সকলকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পুলিশ হেফাজতে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মোঃ আব্দুল­াহ গাজী জানান প্রায় ১৬ মাস আগে বৈকারী সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। তিনি কলকাতার নিউটাউন-রাজারহাট এলাকার মোল­াপাড়ায় থেকে দিনমজুরির কাজ করতেন। 

বাকিরা সবাই নিউটাউন-রাজারহাট এলাকার বিভিন্ন জায়গায় থাকতো। সম্প্রতি সময়ে ভারতীয় পুলিশ ব্যাপক ধড়পাকড় শুরু করায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা স্বেচ্ছায় বিএসএফ হাকিমপুর ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করে। ক্যাম্পে ২ দিন আটকে রাখার পর বৃহস্পতিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে তুলে দেয়া হয়। পরে বিজিবি তাদেরকে সদর থানায় পুলিশে সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ’র হাতে আটক ১৫ বাংলাদেশিকে বৃহস্পতিবার রাতে বিজিবি থানায় হস্তান্তর করে। নাম ঠিাকান যাচাই-বাছাইয়ের পর ওই রাতেই ১৪ জনকে তাদের আত্মীয় স্বজনদের কাছে তুলে দেওয়া হয়। বাকি একজনের পরিবারের লোক এলে শুক্রবার তাকে তাদের কাছে তুলে দেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন