বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা সাতক্ষীরার বাদামতলায় আলম মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে
logo

সাতক্ষীরার বাদামতলায় আলম মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে

সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারের আলম মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

গতকাল রোববার ১৯ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাদামতলা বাজারের আলম মার্কেটের আলম কৃষি ভান্ডারের মালিক আলম গাজী জানান, এ মার্কেটে তার ভাই জাকির হোসেনের হার্ডওয়্যার দোকান, একটি মোটর ম্যাকানিকের দোকানসহ চারটি দোকান রয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে জাকিরের হার্ডওয়্যার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। 

খবর পেয়ে তিনি ও তার ভাইয়েরা দোকানে এসে দেখেন মার্কেটের চারটি দোকান দাউ দাউ করে জ্বলছে। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে তাদের দুই ভাইয়ের তিনটি দোকানের ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন