সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে আগামী ৭ ফেব্রুয়ারি তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন তারা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।
জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ জেলার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও কাজের এলাকা নির্ধারণ করবেন। এছাড়া প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
সারা দেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
সারা দেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায়
মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে আগামী ৭ ফেব্রুয়ারি তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সকে প্রয়োজনীয়
দিকনির্দেশনা প্রদান করবেন তারা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ জেলার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও কাজের এলাকা নির্ধারণ করবেন। এছাড়া প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত