বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় শাপলা ছাড়া কোনো অপশন নেই: হাসনাত আবদুল্লাহ
logo

শাপলা ছাড়া কোনো অপশন নেই: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) খাট, বেগুনসহ ৫০টা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। শেষ দিনে ইসি এসব প্রতীক বেছে নিতে বলেছে।

অন্যদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না। শাপলাকে অর্জন করবো।

আজ রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই কমিশন বিভিন্ন দলের হয়ে তারা কাজ করছে। ইসি এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয় যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে। আমরা এখান থেকে প্রতীক নেব না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন