বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা সাংবাদিক এনামুল হক আবিরকে হত্যার হুমকি: থানায় জিডি
logo

সাংবাদিক এনামুল হক আবিরকে হত্যার হুমকি: থানায় জিডি

গত (১০ই মে রবিবার)জাতীয় দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার চীফ (ক্রাইম) রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদের মহাসচিব সাংবাদিক মো.এনামুল হক আবির-কে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি নং-১০০৮ (জিডি) করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ১৪ মিনিটে ০১৯৫৫৮৭৩৮৫৫ নম্বর থেকে সাংবাদিক এনামুল হক আবিরের ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। হুমকি দাতা  নিজ পরিচয় গোপন রেখে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মোবাইল ট্র্যাক করে খুঁজে বের করে হত্যা করবে বলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি হুমকি দাতাকে বলেন,“ভাই, আমি তো আপনাকে চিনি না।”এ সময় অপর প্রান্ত থেকে তাকে উদ্দেশ্য করে বলা হয়,"তোকে খুঁজে বের করে হত্যা করবো।”ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সাংবাদিক এনামুল হক আবির সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে অজ্ঞাত হুমকি দাতা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকের ওপর এমন হত্যার হুমকির ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক মহল দ্রুত  হুমকিদাতা ব্যক্তিকে শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুঁজুন