বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
অপরাধ সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
logo

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

হানিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে।

যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হানিফ মিয়া উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

গত রোববার কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতিতেই তাকে নানাভাবে লাঞ্ছিত করা হয়। শারীরিকভাবেও হেনস্তা করা হয় সাবেক এই সিইসিকে। আর এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন