বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
অপরাধ সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের আট জন গ্রেফতার
logo

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের আট জন গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ( ৭৯) ২। মুন্সিগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫) ৩। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য  মো: তরিকুল ইসলাম (৩৮) ৪। সংরক্ষিত নারী  আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬) ৫। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এর সাবেক এমডি মনিরুল মওলা (৬২) ৬। ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহায়াব (৫৮) ৭। লালবাগ থানা ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও ৮। আওয়ামীলীগের ৯২ নং ওয়ার্ড সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২২ জুন ২০২৫.) উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম।

কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: তরিকুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম।  নবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। 

বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল মওলাকে দুদকের মামলায় গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল ওহায়াব ও মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ। পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন