কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে ১৬ লক্ষাধিক টাকা লুটের ঘটনায় রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ ঘটনার মূল হোতা ইব্রাহিম মটরস-এর স্বত্বাধিকারী মোঃ ইউনুস শেখ (৩৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃত মূল হোতা ইউনুস জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছেন।
এছাড়া ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা, দরজা কাটার স্টোন কাটিং ডিস্ক ও গ্রান্ডিং মেশিন উদ্ধার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিং করেন খুলনা জেলার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম (বার), রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রলিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ বলা হয় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে গত ১৭ আগস্ট ভোর রাতে রূপসা কৃষি ব্যাংক ভবন থেকে নিকলাপুর গ্রামের মোঃ ইনছান শেখের ছেলে ব্যাংক সংলগ্ন ইব্রাহিম মটরস-এর স্বত্বাধিকারী মোঃ ইউনুস শেখ (৩৮) কে পুলিশ হেফাজতে নেয়।
তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাংকের ভল্ট হতে লুট হওয়া ১৬ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা এবং লুটের কাজে ব্যবহৃত ভল্ট এর দরজা কাটার স্টোন কাটিং ডিস্ক ও গ্রান্ডিং মেশিন উদ্ধার করা হয়। আটক ইউনূস শেখ কৃষি ব্যাংক ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া এবং ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, গ্রেফতারত ইউনুস শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
স্বীকারোক্তিতে বলেন, তিনি একজন ঋণগ্রস্ত ব্যক্তি। অনেক মানুষ তার কাছে টাকা পাবে। ঋণের এ টাকা পরিশোধের জন্য তিনি কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় লোন নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন।
পরবর্তীতে তিনি ব্যাংক থেকে টাকা লুটের পরিকল্পনা করেন। পরিকল্পনামতে তিনি গত ১৫ আগস্ট কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৫ হাজার ৭০ টাকা লুট করে।
এদিকে কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে গত শনিবার বিকেলে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরী আবুল কাশেম, তরিকুল ইসলাম ও আবজাল হোসেনকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়। গতকাল সোমবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ইউনূস পেশায় একজন লেদ মিস্ত্রি, ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। ভোর রাতে ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
-খবরপ্রতিদিন/ সি.ব
রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট:দেড় লক্ষাধিক টাকা.স্টোন কাটিং ডিস্ক ও গ্রান্ডিং মেশিন উদ্ধার
রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট:দেড় লক্ষাধিক টাকা.স্টোন কাটিং ডিস্ক ও গ্রান্ডিং মেশিন উদ্ধার
কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে ১৬ লক্ষাধিক টাকা লুটের ঘটনায় রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ ঘটনার মূল হোতা ইব্রাহিম মটরস-এর স্বত্বাধিকারী মোঃ ইউনুস শেখ (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত মূল হোতা ইউনুস জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছেন। এছাড়া ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা, দরজা কাটার স্টোন কাটিং ডিস্ক ও গ্রান্ডিং মেশিন উদ্ধার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রেস ব্রিফিং করেন খুলনা জেলার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম (বার), রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রলিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং-এ বলা হয় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম (বার) এর সমন্বয়ে
গঠিত একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে গত ১৭ আগস্ট ভোর রাতে রূপসা কৃষি ব্যাংক ভবন থেকে নিকলাপুর গ্রামের মোঃ ইনছান শেখের ছেলে ব্যাংক সংলগ্ন ইব্রাহিম মটরস-এর স্বত্বাধিকারী মোঃ ইউনুস শেখ (৩৮) কে পুলিশ হেফাজতে নেয়। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাংকের ভল্ট হতে লুট হওয়া ১৬ লাখ ১৬ হাজার টাকার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা এবং লুটের কাজে ব্যবহৃত ভল্ট এর দরজা কাটার স্টোন কাটিং ডিস্ক ও গ্রান্ডিং মেশিন উদ্ধার করা হয়। আটক ইউনূস শেখ কৃষি ব্যাংক ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া এবং ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, গ্রেফতারত ইউনুস শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। স্বীকারোক্তিতে বলেন, তিনি একজন
ঋণগ্রস্ত ব্যক্তি। অনেক মানুষ তার কাছে টাকা পাবে। ঋণের এ টাকা পরিশোধের জন্য তিনি কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় লোন নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন। পরবর্তীতে তিনি ব্যাংক থেকে টাকা লুটের পরিকল্পনা করেন। পরিকল্পনামতে তিনি গত ১৫ আগস্ট কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৫ হাজার ৭০ টাকা লুট করে। এদিকে কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে গত শনিবার বিকেলে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরী আবুল কাশেম, তরিকুল ইসলাম ও আবজাল হোসেনকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়। গতকাল সোমবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ইউনূস পেশায় একজন লেদ মিস্ত্রি, ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। ভোর রাতে ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত