বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন
সারাবাংলা রূপসায় আত্মসাৎকৃত পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত
logo

রূপসায় আত্মসাৎকৃত পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত

খুলনার রূপসায় ইটভাটা ব্যবসার অন্তরালে দাদনের ফাঁদে ফেলে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের অর্থ আত্মসাৎ কারী ফারুক ব্রিকসের মালিক গোলাম সারোয়ার হাওলাদার ও তার ম্যানেজার শহীদ মীরকে অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ০৩ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গোলাম সরোয়ার হাওলাদের বিরুদ্ধে প্রতারণার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমাদের অগ্রিম প্রদানকৃত সকল অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের প্রতারণা কেউ আর না করতে পারে তার জন্য প্রশাসনিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আসলাম শেখ। হাসান রশিদের পরিচালনায় ভুক্তভোগীদের পক্ষে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তামিম হাসান লিওন, ফাহাদ গাজী। এ সময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন কানিজ ফাতিমা, আমজাদ হোসেন মোল্লা, আব্বাস শেখ, মোঃ ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আসলাম শেখ, আনোয়ার শেখ, ফারুক মোল্লা, শিমুল সিকদার, সোনা, ফারুক, বাবু শেখ, পিন্টু, গোপেস দে, সন্জয় দত্ত, আব্দুস সামাদ, জিহাদ, সাইফুল শেখ, ইস্কেন্দার ফকির, ইমরানসহ আরো অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ভুক্তভোগীদের সামনে তিনি পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন