ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক বিস্তারকারী, মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাষ্টার, সজিবসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ হত্যাসহ ৬ মামলার আসামি হওয়া সত্ত্বেও পুলিশের চাকরিতে সপদে বহাল আশরাফুল ইসলাম সেলিম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের সৈয়দ সফিকুল ইসলামের ছেলে। আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, মাদক সরবরাহকারী ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের গডফাদার হচ্ছেন আশরাফুল ইসলাম সেলিম দারোগা। সে পুলিশের চাকরির ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকার মাদক ব্যবসায়ীদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সেলিম দারোগাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আশরাফুল ইসলাম সেলিম লক্ষীপুর জেলায় পুলিশের ডিএসবিতে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম সেলিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীনগর নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
নবীনগর নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক বিস্তারকারী, মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাষ্টার, সজিবসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে
বলেন,, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ হত্যাসহ ৬ মামলার আসামি হওয়া সত্ত্বেও পুলিশের চাকরিতে সপদে বহাল আশরাফুল ইসলাম সেলিম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের সৈয়দ সফিকুল ইসলামের ছেলে। আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, মাদক সরবরাহকারী ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের গডফাদার হচ্ছেন
আশরাফুল ইসলাম সেলিম দারোগা। সে পুলিশের চাকরির ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকার মাদক ব্যবসায়ীদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সেলিম দারোগাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আশরাফুল ইসলাম সেলিম লক্ষীপুর জেলায় পুলিশের ডিএসবিতে কর্মরত রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম সেলিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত