বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২"
logo

রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২"

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কারখানার ম্যানেজার ও ফোরম্যান গুরুতর আহত হয়েছেন।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় অবস্থিত “বি.এল.ও ওয়্যার অ্যান্ড নেইল ইন্ডাস্ট্রিজে এই ঘটনা ঘটে। অভিযোগকারী দাবি হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির মূল দলের সভাপতি এডভোকেট হুমায়ন । 

তার নির্দেশে তার আপন ছোট ভাই কাজল ও তার ভাতিজা নিশাত এই চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা ১৫ - ২০ জন সন্ত্রাসী নিয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে, ম্যানেজার অলিউল্লাহ (২৪) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় লোহার রড দিয়ে আঘাত করে, এবং ফোরম্যান জুলহাস (৫০)কেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এজাহারে বলা হয়, হামলাকারীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান যন্ত্রপাতি লুট করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

খুঁজুন