বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মলে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
logo

রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মলে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ঢাকার আশুলিয়ার জামগড়া রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল (৩য় তালা), চলন্ত সিঁড়ির পাশে কক্ষ নং ৩১১, জামগড়া, আশুলিয়া, ঢাকায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের স্থান পরিবর্তন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫ইং) বিকেলে বাদ আছর আশুলিয়ার জামগড়ায় রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল এর (৩য় তালায়) ৩১১ নং কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবটির শুভ উদ্বোধন উপলক্ষে  নতুন ঠিকানায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানা কমিটির ১ নং সহ-সভাপতি জনাব মোঃ বকুল ভুঁইয়া, তিনি বলেন, সাংবাদিকরা হলেন দেশ ও জাতির বিবেক, সাংবাদিকরা সমাজের আয়না, প্রতিদিন চলমান ঘটনা সত্যটা জনগণের সামনে তুলে ধরা তাদের কাজ, তবে চোখ কান খোলা রেখে সাবধানতা অবলম্বন করে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। 

আপনাদের সাংবাদিকদের অনুষ্ঠানে আমি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনন্দিত, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম সামাজিক কাজে সবার সাথে থেকে মানুষের সেবামূলক কাজ করতে পারি।

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সকল সদস্য আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের কারো সাথে কোনো বিবাদ নেই, আমরা সবার সাথে সমন্বয় করে চলি, তবে আমরা কারো সাথে লাগতে যাই না, তবে কেউ আমাদের সাথে লাগলে তাদেরকে ছাড় দিবো না। 

যারা আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের নামে অপপ্রচার চালাচ্ছে আমরা তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল এর সিকিউরিটি ইনচার্জ জামাল সাহেব. এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, এ ছাড়াও ঢাকার ডাক পত্রিকার আশুলিয়া প্রতিনিধি নাজমুল ইসলাম, দেশেরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার দাউদুল ইসলাম নয়ন, মোকাম্মেল মোল্লা সাগর, সৌরভসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। সবশেষে জুলাই বিপ্লব জুলাই আগষ্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন