আগামীকাল রোববার ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৪৪৭ হিজরি হজ মৌসুমের জন্য ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। শনিবার ৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় হজ কার্যালয়গুলোর জন্য প্রস্তুত করা একটি বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ভিসা ইস্যুর এই সিদ্ধান্ত নিয়েছে। হজের সার্বিক প্রস্তুতি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬ সালের হজের প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয় গত বছরের ৮ জুন। সে সময় হজ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনা নথি সরবরাহ করা হয়। পরবর্তীতে নুসুক মাসার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট অফিসগুলো আগেভাগে প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় সম্পন্ন করতে পারে।
মন্ত্রণালয়ের প্রস্তুতি সূচি অনুযায়ী, আবাসন ও অন্যান্য প্রধান সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শুরু হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে, যা ২০২৫ সালের আগস্টের শেষ ভাগে পড়বে।
রোববার থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু
রোববার থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু
আগামীকাল রোববার ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৪৪৭ হিজরি হজ মৌসুমের জন্য ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। শনিবার ৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় হজ কার্যালয়গুলোর জন্য প্রস্তুত করা একটি বিস্তারিত কর্মপরিকল্পনার
অংশ হিসেবে ভিসা ইস্যুর এই সিদ্ধান্ত নিয়েছে। হজের সার্বিক প্রস্তুতি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের হজের প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয় গত বছরের ৮ জুন। সে সময় হজ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনা নথি সরবরাহ করা হয়। পরবর্তীতে নুসুক মাসার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে
পবিত্র স্থানগুলোর তাঁবু সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট অফিসগুলো আগেভাগে প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় সম্পন্ন করতে পারে। মন্ত্রণালয়ের প্রস্তুতি সূচি অনুযায়ী, আবাসন ও অন্যান্য প্রধান সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শুরু হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে, যা ২০২৫ সালের আগস্টের শেষ ভাগে পড়বে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত