বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা রাঙ্গামাটির দুর্গম মাঝিপাড়া সীমান্ত থেকে ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে বিজিবি
logo

রাঙ্গামাটির দুর্গম মাঝিপাড়া সীমান্ত থেকে ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম মাঝিপাড়া সীমান্ত সড়কে অভিযান চালিয়ে  অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ হতে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচারের উদ্দেশ্যে মজুদ করেছে। এ প্রেক্ষিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা ব্যাটালিয়নের একটি আভিযানিকদল মাঝিপাড়া সীমান্ত সড়কের উগলছড়ি  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পেট্রলের ব্যারেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা  ঘটনাস্থল হতে ২০০ লিটার জ্বালানি পেট্রল উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক সিজারমূল্য ২৮,০০০/- (আঠাশ হাজার) টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে পাচার কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন