শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে
সারাবাংলা রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে গুণীজন সংবর্ধনা
logo

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে গুণীজন সংবর্ধনা

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ  ঢাকার রামপুরায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত  কলেজ। হাতিরঝিল সংলগ্ন  সহজ যাতায়াত  ব‍্যবস্থাসহ সম্পূর্ণ রাজনীতি মুক্ত, পরিশীলিত, পরিচ্ছন্ন এই প্রতিষ্ঠানটি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর সময় ধরে উজ্জ্বল  আলোকবর্তিকার ন‍্যায় শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে। কলেজের   অধ‍্যক্ষ জনাব মোঃ এস. এম. সোহরাওয়ার্দীর সক্রিয় ও গতিশীল  পরিচালনায় এবং  মননশীল  চিন্তা-চেতনা ও  প্রাজ্ঞতায় কলেজের সার্বিক উন্নয়ন  অব‍্যাহত রয়েছে।

সম্প্রতি কলেজটি আয়োজন করেছে শিক্ষক সংবর্ধনা- peace Award -2025.  রামপুরা ও তার পাশ্ববর্তী  এলাকায় অবস্থিত মোট এগারোটি স্কুলের প্রধান শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছেন অধ‍্যক্ষ মহোদয়। শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের  নিরলস শ্রম, মেধা ও ত‍্যাগের  অবদান অনস্বীকার্য।  শিক্ষানুরাগী এই সকল মহান ও গুণী ব‍্যক্তিত্বকে যথাযথ সম্মানে অভিষিক্ত করার উদ‍্যোগ গ্রহণ করেছে রামপুরা  একরামুন্নেছা ডিগ্রি কলেজ। তারই ফলশ্রুতিতে, গত ১২-০৭-২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো "রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ  পিস অ‍্যাওয়ার্ড-২০২৫"। 

সকাল এগারোটায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  কলেজের অধ‍্যক্ষ অনুষ্ঠানের সভাপতি  জনাব এস. এম. সোহরাওয়ার্দী। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি  ও প্রধান অতিথি অধ্যাপক জনাব ড. মোহাম্মদ  দাউদ খাঁন, (দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বিদ‍্যোৎসাহী সদস‍্য ও বিশেষ  অতিথি  অধ্যাপক জনাব ড, নুরুল  আমিন ( ইসলামের ইতিহাস  ও সংস্কৃতি বিভাগ ), অভিভাবক সদস‍্য জনাব মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া  (সায়মন তারিক ) আমন্ত্রিত বিভিন্ন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ,  বিশিষ্ট শিক্ষানুরাগী  এডভোকেট জনাব শামীম মনির, এবং এলাকার বিশিষ্ট অতিথিবৃন্দ ও কলেজের সম্মানিত  শিক্ষকগণ।

অতিথিদের আগমনকে স্বাগত জানিয়ে  অনুষ্ঠানটির সূচনা করা হয়। আসন গ্রহণের পর চা-পানীয় আপ‍্যায়নের ব‍্যবস্থা করা হয়। এর পর পরই মূল অনুষ্ঠানের ঘোষণা হয়।  অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসলামের  ইতিহাসের প্রভাষক মোমেনা আক্তার। অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে--  আলোচনা ও বক্তব্য, দ্বিতীয় পর্বে -- ক্রেস্ট ও সনদপত্র প্রদান এবং তৃতীয় পর্বে -- মধ‍্যাহ্নভোজের আয়োজন করা হয়।   

আলোচনা পর্বের প্রারম্ভে পবিত্র কোরআনের বাণী   তেলওয়াত করা হয়। তেলওয়াত করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক  মোহাম্মদ নূরুল  ইসলাম।  এরপর  দর্শন বিভাগের সহকারি অধ্যাপক শামিমা নাসরিন শুভেচ্ছা-বক্তব‍্য প্রদান করেন। 

 শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশে অধ‍্যক্ষ মহোদয় এ কলেজে গঠন করেছেন  তিনটি গুরুত্বপূর্ণ  ক্লাব। যেমন --  রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ  অর্থাৎ REDC কালচারাল ক্লাব, REDC English Language Club  এবং   REDC Mental Health Awareness Club. প্রত‍্যেক ক্লাব-এর  পক্ষ থেকে যথাক্রমে বাংলা বিভাগের  সহকারি অধ্যাপক সালেহা সুলতানা, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম ভুঁইয়া  ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা সুবর্ণা    নিজস্ব ক্লাব সম্পর্কে  সুভাষিত বক্তব্য প্রদান করেন।

 এরপর আমন্ত্রিত প্রধান শিক্ষকরা যথাক্রমে তাঁদের জ্ঞানগর্ভ  ও তাৎপর্যপূর্ণ  বক্তব্য রাখেন। শিক্ষার প্রসারের জন‍্য নিবেদিত এই শিক্ষাগুরুদের  অভিজ্ঞতা,পরামর্শ  কলেজের উন্নয়নে বিরাট সহায়ক ভূমিকা পালন করবে। এরপর অভিভাবক সদস্য জনাব মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া ( সায়মন তারিক  ) কলেজের অভ‍্যন্তরীণ শৃংখলা , পরীক্ষা প্রণয়ণ পদ্ধতি  প্রভৃতি বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করে প্রাঞ্জল  ও সাবলীল বক্তব্য রাখেন।

বিদ‍্যোৎসাহী সদস‍্য জনাব ড. নুরুল  আমিন বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে কলেজ উন্নয়ন  ও ভর্তি প্রসারে গুরুত্বপূর্ণ মতামত ব‍্যক্ত করেন। এরপর সভাপতি জনাব ড.মোহাম্মদ দাউদ খাঁন প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলেজকে জোরালোভাবে  সংগঠিত করা ও আগামীতে করণীয় কার্যসমূহ তুলে ধরেন। বিশেষ দিক নির্দেশনা প্রদান করে সবাইকে কলেজের প্রতি সদয় দৃষ্টি রাখতে অনুরোধ করেন। সবশেষে  অধ‍্যক্ষ জনাব মোঃ এস. এম. সোহরাওয়ার্দী বক্তব্য প্রদান করেন। তিনি কলেজের সার্বিক বিষয় বিশ্লেষণ করে ক্রমবর্ধমান  উন্নতির ধাপকে আরো অগ্রগামী করতে সচেষ্ট থাকার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।
অধ‍্যক্ষের বক্তব্যের মধ‍্য দিয়ে  অনুষ্ঠানের প্রথম পর্বের  আলোচনা ও বক্তব্যের  সমাপ্তি টানা হয়।

 এরপর দ্বিতীয়  পর্বে  অনুষ্ঠিত হয়  আমন্ত্রিত প্রধান শিক্ষক মহোদয়দের  'ক্রেস্ট  ও  সনদপত্র' প্রদানের আয়োজন। অধ‍্যক্ষ,সভাপতি ও উপস্থিত ব‍্যক্তিবর্গ আমন্ত্রিত শিক্ষকদের  যথাক্রমে ক্রেস্ট ও  সম্মাননা সনদ প্রদান করেন। প্রধান শিক্ষকগণ অত্যন্ত সন্তোষচিত্তে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

আয়োজনের সবশেষে ছিলো মধ‍্যাহ্ন ভোজের  আয়োজন। সকলে একত্র বসে ভোজপর্ব সমাধা  করেন। এই পর্বে  তদারকিতে ছিলেন কলেজের শিক্ষকগণ। এভাবেই সমাপ্ত হয় রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজের ' Peace Award -2025' -এর বর্ণাঢ্য আয়োজন। 

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন- বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নজরুল  ইসলাম,  হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক  আলেয়া নাজনীন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাবাস্সুম মার্জিয়া, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা সুবর্ণা, দর্শন বিভাগের প্রভাষক ইশরাত  জেরিন বীথিসহ কলেজের অন‍্যান‍্য শিক্ষকগণ।

বর্তমান বিশ্বায়নের যুগে আধুনিক  প্রযুক্তি-নির্ভর  এই কলেজটি স্বকীয় সত্তার গৌরব অর্জন করে রামপুরার অন‍্যতম একটি সফল বিদ‍্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন