বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
অপরাধ রাজধানীর শান্তিনগরে ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার এক
logo

রাজধানীর শান্তিনগরে ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার এক

রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। 

গ্রেফতারকৃতের নাম-ফারুক আহম্মেদ খান (৬৩)। এ সময় তার হেফাজত হতে রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের গুলির একটি খোসা এবং একটি টয়োটা প্রাইভেট কার উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন ২০২৫)  শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন ২০২৫.) রাতে মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে চোরাই গাড়িসহ গ্রেফতার করা হয়। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ফারুকের হেফাজতে অবৈধ গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে উক্ত গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন