একটি প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়ার ঘটনায় মালিকের পরিচয় মিলেছে রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে। পাশাপাশি মরদেহ পাওয়ার বিষয়টি হত্যা নাকি অন্যকিছু তার যাচাই ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, আমরা মালিকের খোঁজ পেয়েছি। তিনি রোববার (১০ আগস্ট) ভোরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন ওই গাড়িতে করে। পরে তিনি একা চলে গেলেও গাড়ির চালক এবং তার সঙ্গী ওই গাড়িতে এসে অবস্থান করছিলেন।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানা গেছে, ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে। এই সাদা গাড়িতেই ছিল দুজনের মরদেহ।
বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু জানতে চাইলে ডিসি মাসুদ আরও বলেন, সিআইডিসহ অন্য এক্সপার্টরা আসছেন। তারা তদন্ত করবেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। গাড়ির মালিকও আসছেন। সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু সে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
-খবরপ্রতিদিন/ সি.ব