বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাজধানী রাজধানীর জুরাইনে যুবক গুলিবিদ্ধ
logo

রাজধানীর জুরাইনে যুবক গুলিবিদ্ধ

এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা রাজধানীর জুরাইনে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মো. শাহিন বেপারী, বয়স ৩০ বছর। তার বাবার নাম সিরাজ বেপারী। বাড়ি শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ কেবরনগর গ্রামে।

শাহিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, সন্ধ্যায় জুরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন তারা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।

তারা বলেন, সেখানে শুধু শুনেলেন কারা যেন তাকে গুলি করেছে। এর বেশি কিছু তারা জানেন না বলে জানান।

ঢামেক হাসপাতালে আসা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন,ওই এলাকায় ডিউটি করারকালীন খবর আসে, জুরাইনে গুলির ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে৷ এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে এসেছি। ঘটনাস্থলেও যাওয়ার সুযোগ হয়নি।

তিনি বলেন,তাৎক্ষণিকভাবে যতটুকু জানতে পেরেছি, মাদক কারবারিদের মধ্যে এই গোলাগুলি হয়েছে। ওই যুবক গোলাগুলির মাঝে পড়ে আহত হয়ে থাকতে পারেন। তবে বিস্তারিত পরে বলতে পারব।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন