বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
logo

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও বিমানবন্দর রেলস্টেশনে । তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি বলেন, এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, আজ রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন