বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা পূর্ব রূপসা ঘাটে হামলার ঘটনায় আধা ঘন্টা ট্রলার চলাচল বন্ধ. ভোগান্তিতে যাত্রীরা
logo

পূর্ব রূপসা ঘাটে হামলার ঘটনায় আধা ঘন্টা ট্রলার চলাচল বন্ধ. ভোগান্তিতে যাত্রীরা

খুলনা নগরীর রূপসা ঘাটে ট্রলারে অতিরিক্ত যাত্রী ওঠানোর প্রতিবাদ রুপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কাঠ ব্যবসায়ী মোঃ রায়হান (৩০) কে প্রহার করে ট্রলার মাঝিরা।

এ সময় তার কাছ থেকে কে বা কারা নগদ টাকাসহ তার ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় সুষ্ঠ সমাধান না পাওয়ায় গতকাল শুক্রবার ২৫ জুলাই পূর্ব রূপসা ঘাটে ট্রলার চলাচল বন্ধ করে দেয় ভূক্তভোগি। 

প্রায় আধা ঘন্টা বন্ধ ছিলো ট্রলার চলাচল। ভোগান্তিতে পড়ে দুই পারের যাত্রী ও সাধারণ জনগণ। স্থানীয় পুলিশ ফাঁড়ির সহায়তা ও মাঝি সমিতির প্রতিশ্র“তিতে পুণরায় ট্রলার চলাচল স্বাভাবিক হয়।  
জানা গেছে, গত বুধবার রাত ০৮ টার দিকে মায়ের সাথে ট্রলারযোগে পারাপারের সময় ট্রলার থেকে অজ্ঞাতনামা শিশুপুত্র (৫) নদীতে পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ট্রলারে অতিরিক্ত যাত্রী নেওয়ায় রায়হান নামে এক যাত্রী প্রতিবাদ করলে মাঝি মাদক সেবনকারী সুমনসহ আরো কয়েকজন তাকে বেদম মারপিট করে এবং তার ডান চোখ মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়। আহত রায়হান উপজেলার রামনগর গ্রামের মোঃ রফিক শেখের ছেলে। 

এ ঘটনায় ভূক্তভোগি সুষ্ঠ সমাধান না পাওয়ায় ভূক্তভোগিমহল গতকাল শুক্রবার পূর্ব রূপসা ঘাটে এসে ট্রলার চলাচল বন্ধ করে দেয়। চরম ভোগান্তিতে পড়ে খেয়াপারার হওয়া যাত্রী ও সাধারণ জনগণ। আধা ঘন্টা পর স্থানীয় রুপসা পুলিশ ফাঁড়ির সহায়তা ও মাঝি কর্তৃপক্ষের প্রতিশ্র“তিতে পুনরায় ট্রলার চলাচল স্বাভাবিক হয়।  

পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত মাঝি সংঘের সাধারণ সম্পাদক মোঃ হারেজ হাওলাদার বলেন, গত বুধবার রায়হানকে মারপিটের ঘটনায় স্থানীয় জন প্রতিনিধিদের উপস্থিতিতে শালিসী বৈঠকে সমাধান হয়। 

কিন্তু শালিসী বৈঠকের সিদ্ধান্ত মনোপুত না হওয়ায় ভূক্তভোগি ও এলাকাবাসীরা শুক্রবার রাত ০৮ দিকে ট্রলার চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় পুলিশ ফাঁড়ির সহায়তায় পুণরায় তাদের সুষ্ঠ সমাধানের প্রতিশ্র“তি দেওয়ায় ট্রলার চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানাগেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন