খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। মতবিনিময়কালে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। রেজাল্টের উন্নতির জন্য স্কুলের পাঠদান পদ্ধতি যুগোপযোগী এবং ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করতে হবে।
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য প্রয়োজনে আলাদাভাবে বিশেষ পদ্ধতিতে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও মনোযোগী হতে হবে। শিক্ষকদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানার্জন করা এবং ছাত্রদের মাঝে জ্ঞান আহরণের আগ্রহ সৃষ্টি করা।
অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনার সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে অভিভাবক হিসেবে এগুলো খেয়াল করতে হবে। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে তারা যাতে খারাপ কনটেন্ট এর দিকে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং স্কুলের যেকোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম-সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
পুলিশ লাইন হাই স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়
পুলিশ লাইন হাই স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়
খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। মতবিনিময়কালে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। রেজাল্টের উন্নতির জন্য স্কুলের পাঠদান পদ্ধতি যুগোপযোগী এবং ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য
প্রয়োজনে আলাদাভাবে বিশেষ পদ্ধতিতে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও মনোযোগী হতে হবে। শিক্ষকদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানার্জন করা এবং ছাত্রদের মাঝে জ্ঞান আহরণের আগ্রহ সৃষ্টি করা। অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনার সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে অভিভাবক হিসেবে এগুলো খেয়াল করতে হবে। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে তারা যাতে খারাপ কনটেন্ট
এর দিকে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং স্কুলের যেকোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম-সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত