বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জাতীয় পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
logo

পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে। তিনি বলেছেন, পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতার কারণে পরিস্থিতি সামাল দিতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার কার্যকারিতা দৃশ্যমান হতে কিছুটা সময় লাগছে।

সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি আরও খারাপ হলে হাসপাতালগুলোর শয্যা ও চিকিৎসাসেবা সক্ষমতা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে সারা দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

খুঁজুন