বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজনীতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।

দলের অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচনের আগে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন জামায়াত নেতারা। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন দাবি ও সুপারিশ জানানো হবে বলেও জানা গেছে।

এর আগে সবশেষ গত বছর অক্টোবরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের প্রতিনিধি দল।

খুঁজুন