শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা
জাতীয় প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ
logo

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তাঁর আগের পেশায় ফিরে যাবেন। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।’

গণভোট প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘গণভোটের ফলাফল থেকে স্পষ্ট, দেশের জনগণ আর পুরোনো বন্দবস্তে ফিরতে চায় না। সাধারণ নির্বাচনের চাইতে গণভোটের শতাংশ হার বৃদ্ধির বিষয়টি স্বাভাবিক।’

আলী রীয়াজ আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন আশা করি। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতান্ত্রিক উত্তোরণের পথ অনেক কঠিন, শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।’

সংস্কারের বিষয়েও কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। ১৮০ দিন সময়ের মধ্য সংসদের উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে বলে জানান তিনি।

খুঁজুন