ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তা নির্বাচনের পক্ষে কাজ করছেন।
ফখরুল বলেন,যারা বাংলাদেশের স্থায়িত্ব ও স্থিতিশীলতায় বিশ্বাস রাখে না, তারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বর্তমানে ‘মব ভায়োলেন্স’ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পরিকল্পিতভাবে কিছু পক্ষ সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে।
তিনি আরো বলেন, রাজনৈতিক বিভাজন এবং মিডিয়ার নেতিবাচক প্রচার দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করেছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলকে আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে।
ফখরুল এও উল্লেখ করেছেন, এনসিপি-জামায়াতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ‘রাজনৈতিক দল সবসময় বার্থগেইন করতে চায়। এটিকে অপরাধ হিসেবে দেখি না, বরং এটি তাদের যোগ্যতার অংশ।
-খবরপ্রতিদিন/ সি.ব