বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা প্রবাস বন্ধু ফোরাম সদস্যদের সমাপ্ত হলো ২দিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ
logo

প্রবাস বন্ধু ফোরাম সদস্যদের সমাপ্ত হলো ২দিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ

ইম্প্রুভড সাসটেইনেবল রিন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস(প্রত্যাশা-২) প্রকল্প উদ্যোগ প্রবাস বন্ধু ফোরাম সদস্যদের শনিবার ও রবিবার এই ২দিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ হয়েছে। রাজধানী ঢাকার আশকোনা ব্র্যাক লানিং সেন্টারে প্রশিক্ষণে  ব্রাক ও ব্রাক  মাইগ্রেশন প্রোগ্রাম সম্পর্কে ধারণা প্রদান করা হয় এছাড়াও অভিবাসন, বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমানে অভিবাসনের কারণ ও ধরন এবং ঝুঁকি ও ঝুঁকি উত্তরণের উপায় । পুনরেকত্রীকরণ প্রক্রিয়া ও সচেতনতা মূলক কার্যক্রম, প্রবাস বন্ধু ফোরামের দায়িত্ব ও ভূমিকা, কার্যকরী রেফারেল লিংকেজ এবং কয়েকটি সফল উদাহরণ, জেন্ডার ও সেফ গার্ডেং,সহায়তা ও তথ্য সেবা রিপোর্টিং এবং আদর্শ পরিকল্পনা নিয়ে বিল্ডিং প্রশিক্ষণ হয়। 

এই প্রশিক্ষণে অংশ নেয়  ঢাকা, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল জেলার প্রবাস বন্ধু ফোরামের ৪০জন সদস্য।

এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ব্র‍্যাক মাইগ্রেশন ম্যানেজার শেখ মোহাম্মদ সালেহ রাব্বী,সিনিয়র অফিসার  লায়লা মরিয়ম, রিজিওনাল  এম আর এস সি কোঅর্ডিনেটর মো: আনোয়ার হোসেন, এম আর এস সি কোঅর্ডিনেটর শাওন রায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন